বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতলেন এনইউবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম জিসান আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। তিনি চেক রিপাবলিকের প্রাগে অনুষ্ঠিত ফিউচার পোর্ট ইউথ অ্যাওয়ার্ড ২০২৫ প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন। 

জিসান এনইউবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএ শিক্ষার্থী এবং এনইউবি মার্কেটিং ও এইচআরএম ফোরামের সক্রিয় একজন সদস্য।

বিশ্বের বিভিন্ন দেশের ২০০-র বেশি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে জিসানের নারীস্বাস্থ্যকেন্দ্রিক হেলথটেক উদ্যোগ ‘নির্ভয়া’ দ্বিতীয় স্থান অর্জন করে। ‘নির্ভয়া’ একটি এআই-ভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর) ডিজিটাল প্ল্যাটফর্ম, যা নারীদের মাসিক, প্রজনন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সহজ সহায়তা দেওয়ার জন্য তৈরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের জন্য এটি কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হয়েছে।


প্রাগের গ্র্যান্ড ফাইনালে জিসান তার প্রকল্প আন্তর্জাতিক জুরি বোর্ডের সামনে উপস্থাপন করেন। প্রযুক্তিগত উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, বৈশ্বিক গুরুত্ব এবং সামাজিক প্রভাব—এই চার মানদণ্ডে ‘নির্ভয়া’ বিশেষভাবে প্রশংসিত হয়।

এনইউবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের শক্তি ও সম্ভাবনারও বড় উদাহরণ। তারা মনে করেন, জিসানের সাফল্য শিক্ষার্থীদের প্রযুক্তি, উদ্যোক্তা দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধের দিকে আরও উৎসাহিত করবে।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   সিলভার অ্যাওয়ার্ড   এনইউবি শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close