বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুবর্ণচর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কামাল, সম্পাদক বাবলু
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১৪ AM

নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন- ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। মোট ২৪ ভোটারের সবাই ভোট প্রদান করেন। গণনা শেষে দেখা যায়, কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং আরিফুল ইসলাম সবুজ পান ৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন সাংবাদিক আব্দুল বারী বাবলু। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনের সঙ্গে নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি একেএম ইব্রাহিম খলিল উল্যাহ, সহ-সভাপতি হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ। সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান। সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান হোসেন, অর্থ সম্পাদক মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক ইউনুছ শিকদার।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিব উল্যাহ মহিব, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল জব্বার আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, কার্যকরী সদস্য লিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম।

নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত সুবর্ণচর প্রেসক্লাবে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে ভোটাররা সরাসরি ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সুবর্ণচর   প্রেসক্লাব   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close