বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ১২:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এছাড়া সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে একটি ককটেল বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটানো হয়।

পুলিশ এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজধানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close