বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে শিক্ষকের মারে হাত ভাঙলো মাদ্রাসা ছাত্রের
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর শহরের নাজির শংকরপুর এলাকার তানজিমুল প্রি-হিফজ মাদ্রাসার এক ছাত্রকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) ছাত্রটির বাবা রাসেল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। আসামি করা হয়েছে মাদ্রাসার শিক্ষক আবদুস সামী ও প্রধান শিক্ষক সাইফুলকে।

মামলায় উল্লেখ করা হয়, রাসেল আহমেদের ছেলে রাইয়ান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ১২ নভেম্বর সকালে ক্লাস চলাকালে শিক্ষক সামী রাইয়ানকে ডেকে নিয়ে প্রথমে মেঝেতে আছাড় দেন। পরে কক্ষে নিয়ে হাত বেঁধে র‌্যাকেট দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রাইয়ানের হাত ভেঙে যায়। দুই ঘণ্টা পর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, শিক্ষক সামী আগেও একাধিক ছাত্রকে মারধর করে আহত করেছেন; কিন্তু প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   শিক্ষক   মাদ্রাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close