বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, নিহত ১
‎পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন সরোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়ার ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, নিহত সরোয়ার সদর উপজেলার পুকুরজনা এলাকার গনি হাওলাদারের ছেলে। হামলায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

‎‎নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই নগদ টাকার ব্যবসা করতেন। ইলিয়াস নামে এক ব্যক্তিকে কিছু টাকা দিয়েছিলেন। সে টাকা পরিশোধের কথা বলে আমার ভাইকে নিজের বাড়িতে ডাকে। পরে নানা অজুহাতে ঘোরানোর একপর্যায়ে চার-পাঁচজন মিলে দা–রড দিয়ে তাঁর ওপর হামলা করে। হাসপাতালে নেওয়ার আগেই আমার ভাইকে কারা হামলা করেছে, সব বলেছে।’

‎‎পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 





আরও সংবাদ   বিষয়:  পাওনা টাকা   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close