বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তেলবাহী ট্যাংকার জব্দ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০০ AM

হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি বাহিনী মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে। 
 
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরানি বাহিনী। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কের জটিল পরিস্থিতিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে। ঘটনার সময় কয়েক ঘণ্টা ধরে মার্কিন নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যামব্রের রিপোর্টে বলা হয়, তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয়। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে।

এদিকে, সাইপ্রাসভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপম্যানেজমেন্ট জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মার্কিন নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছিল—২০১৯ সালে লিম্পেট মাইন বিস্ফোরণ এবং ২০২১ সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাংকারে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য। নতুন এ ঘটনার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : আরব নিউজ।

স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   যুক্তরাষ্ট্র   ইরান   উত্তেজনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close