শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলনে লাখো জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ AM

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই মানুষের ঢল নামে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলাসহ দূর-দূরান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, ব্যক্তিগত গাড়ি, বাস এবং মেট্রোরেলে এসে সম্মেলনস্থলে সমবেত হন।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মহাসম্মেলন চলবে দুপুর পর্যন্ত। উদ্যানের পুরো এলাকা সকালেই পরিণত হয় আলেম-ওলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিশাল সমাবেশে।

সম্মেলনের সমন্বয়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের দাবিকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মহাসম্মেলন। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুপরিচিত আলেমরা ঢাকায় পৌঁছেছেন।

তিনি আরও জানান, বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

সম্মেলনে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

আয়োজক কমিটি জানায়, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক আলেমসমাজের ঐক্যের প্রতীক এই মহাসম্মেলন লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক দৃশ্য তৈরি করবে।

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  সোহরাওয়ার্দী   খতমে নবুওয়ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close