বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি: মুফতি ফয়জুল করীম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:১৭ AM

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাধারণ ভোটারদের উদেশ্য করে বলেন, ধানের শীষ, নৌকা, নাঙল সবাই আপনাদের ভোটে বিজয়ী হয়ে তারা পরীক্ষায় ফেল করেছে। ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি। বিগত সরকারের আমলে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে মেধাবী ছাত্র দায়িত্ব নেবে সরকার। সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো কোন বিকল্প নেই। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে চুরি ডাকাতি খুন চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলার শাখার উদ্যোগে শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ প্রধান অতিথি বক্তব্যকালে তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ভিন্ন ধর্মের লোকজন আমাদের ভোট দেবে কারন ইসলামী দলগুলো ক্ষমতা গেলে তারা নিরাপত্তা ও শান্তিতে বসবাস করতে পারবে। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোন দলে নেতা কর্মীদের হয়রানি না করা হয় প্রশাসনকে জোর দাবী জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। 

বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নিয়াজুল করীম, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আব্দুল হালিম, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, পৌর সভাপতি রাইখান উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  মুফতি ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close