বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভারতে পর্যটকদের বাসে চিতাবাঘের হামলায় আহত ১, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৩১ AM

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বানারঘাট্টা জাতীয় উদ্যানে সাফারিতে থাকা পর্যটকদের একটি বাসে চিতাবাঘের হামলায় এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেদিন ১২ জনেরও বেশি পর্যটক নিয়ে একটি বাস বানারঘাট্টা জাতীয় উদ্যানে সাফারিতে যায়। হঠাৎ বাসের সামনে এসে দাঁড়ায় একটি চিতাবাঘ। পরিস্থিতি দেখে চালক বাস থামিয়ে দেন। প্রথমে চিতাবাঘটি বাসের চারপাশে ঘোরাঘুরি করে এবং কয়েকবার বাসে ওঠার চেষ্টা করে। কিছুক্ষণ পর হঠাৎ এক লাফে জানালা দিয়ে বাসের ভেতরে থাকা এক নারী পর্যটকের হাতে থাবা বসায় এবং তার কাপড় টেনে ধরে। সহযাত্রীদের চিৎকারে চিতাবাঘটি সরে যায়।


বাসের জানালায় শক্ত গ্রিল থাকায় চিতাবাঘটি ভেতরে ঢুকতে পারেনি। তবুও ঘটনাটি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। হামলায় আহত নারীটি চেন্নাই থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিলেন। তার হাতে আঘাত লাগলেও এখন তিনি সুস্থ আছেন।


চিতাবাঘের এ হামলার ভিডিও সাংবাদিক এলিজাবেথ কুরিয়ান তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে নেটিজেনরা কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ আবার ঘটনাটি ভয়াবহ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “ভয়ঙ্কর! এ জন্যই জঙ্গলে যেতে ভয় পাই।” আরেকজন বলেছেন, “চিতাবাঘের ক্ষিপ্রতা দেখে রীতিমতো শিউরে উঠেছি—বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই নারী।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close