বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজীপুর জেলা প্রশাসককে যোগদানের আগেই প্রত্যাহার করা হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম
জেলা প্রশাসক মো. আজাদ জাহান

জেলা প্রশাসক মো. আজাদ জাহান

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন পরিবর্তন এসেছে। সম্প্রতি ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত মো. আজাদ জাহানকে যোগদানের আগেই সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে অতীত দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক স্লোগান প্রদর্শন এবং নিজ এলাকায় সরকারি জমিতে অবৈধ ঘের নির্মাণের মতো গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনের ভেতরে আপত্তি দেখা দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্তে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে মো. আজাদ জাহানের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। এর আগে ৮ নভেম্বর মো. আজাদ জাহানকে গাজীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হলেও তিনি দায়িত্ব গ্রহণের আগেই নতুন সিদ্ধান্তে সেই দায়িত্ব পাননি। ফলে মাত্র ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক পরিবর্তনের ঘটনা ঘটলো গাজীপুরে।

এদিকে বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। জানা গেছে, আগামী রোববার দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নতুন নিয়োগের কারণে আনুষ্ঠানিক যোগদান কিছুটা বিলম্বিত হতে পারে। অন্যদিকে, নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নিয়ে আগামী ১৭ নভেম্বর ঢাকায় ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপরই তারা নিজ নিজ জেলায় দায়িত্ব গ্রহণ করবেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (বিসিএস নং ১৬১২৬) সর্বশেষ ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ১২ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎকার বোর্ডে তিনি তালিকার ১০ নম্বরে ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

প্রশাসন সূত্র জানাচ্ছে, মো. আজাদ জাহানের অতীত কর্মকালে রাজনৈতিক স্লোগান প্রদর্শন এবং সরকারি জমিতে অবৈধ ঘের নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের মধ্যে সমালোচনা ও আলোচনা তৈরি হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে সরকার শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে দায়িত্ব প্রদান করেছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   জেলা প্রশাসক   প্রত্যাহার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close