বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেন এলডিপি প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৭:৫৩ PM
বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম

বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম

প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র প্রেসিডেন্ট এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম। 

গতকাল, ১৩ নভেম্বর, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ প্রসঙ্গে ড. কর্নেল অলি আহমদ এক বিবৃতিতে বলেন, আমরা প্রধান উপদেষ্টার ভাষণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের দিন গণভোট ঘোষণা করার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলি ও পদায়ন লটারির মাধ্যমে নয়, বরং বিভিন্ন অঞ্চলের গুরুত্ব এবং কর্মকর্তাদের যোগ্যতা বিবেচনা করে করতে হবে। এতে দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিশেষ করে, নির্বাচনের ৬-৮ মাস আগে পদায়ন হওয়া ওসিদের অন্যত্র বদলি না করার নির্দেশ দিয়েছেন। তবে, প্রশাসন বা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ থাকলে তাদের প্রত্যাহার বা অবসরে পাঠানো যৌক্তিক হবে।

ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম আরও উল্লেখ করেছেন, প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের হয়রানি বন্ধ রাখতে হবে এবং দেশের জনগণ যেন স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপভোগ করতে পারে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  ড. ইউনুস   নির্বাচন   অলি আহমদ    বীর বিক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close