বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ঢাবিতে আয়োজিত হতে যাচ্ছে বছরব্যাপী তারুণ্যের উৎসব
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম

আগামী ১৬ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বছরব্যাপী তারুণ্যের উৎসব আয়োজিত হতে যাচ্ছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাবির সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। 

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব এবং ডাকসু ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত থাকবেন। 

এছাড়াও, বছরব্যাপী তারুণ্যের উৎসবে প্রত্যেক মাসের আলাদা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সেখানে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসকে যথাক্রমে 'উদ্বোধন ও নেতৃত্ব' এবং 'উদ্ভাবন ও গবেষণা' মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি, আগামী বাকি মাসগুলোকে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা, সবুজ ক্যাম্পাস ও জীববৈচিত্র, নৈতিকতা ও সুশাসন, শিল্প ও সংস্কৃতি, ফিল্ম ও মিডিয়া ইত্যাদি মাস হিসেবে ঘোষণা করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   আয়োজিত   উৎসব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close