বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা হলো একটি উৎসবমুখর নির্বাচন। 

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয়ে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া সম্ভব। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, “বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। একটি সংসদ ও সরকার গঠন ভোটের মাধ্যমে সম্ভব, যা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। গত ১৫-১৬ বছর ধরে এই ব্যবস্থা অনুপস্থিত ছিল।”

তিনি বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশের সব সমস্যা সমাধান করবেন। সাংবিধানিক হোক বা অর্থনৈতিক, সব সমস্যা সমাধান সম্ভব নির্বাচিত সরকার ও প্রতিনিধিদের মাধ্যমে। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা পূরণ করতে পারবে না।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  দেশ   নির্বাচন   আমীরখসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close