বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুস্থ ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই: ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৫:৫৪ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। 

শুক্রবার (১৪ নভেম্বর) উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি মুসলমান এবং ইসলাম ধর্ম ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং ‘আল্লাহর’ ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা’র মতো গুরুত্বপূর্ণ কথাগুলো সংযুক্ত করেন, যা তার ধর্মীয় নীতির প্রতিফলন। বিএনপি ক্ষমতায় এলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে। যার প্রধান হাতিয়ার শিক্ষিত জনগোষ্ঠী। তাই বিএনপি সবসময় মাদরাসা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।”

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মাদরাসা শিক্ষাকে বহুমুখীকরণ করা হবে। বিশেষকরে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দেবেন। 



মাদরাসা পড়ুয়াদের জন্য প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ড. এম এ কাইয়ুম বলেন, আধুনিক প্রযুক্তি শিক্ষা যাতে মাদরাসার শিক্ষার্থীরা নিতে পারে সে ব্যাপারে কাজ করবে তার সরকার। কারণ, মাদরাসা শিক্ষায় শিক্ষিত হয়ে পরে ছেলে- মেয়েরা কোথায় গিয়ে কাজ করবে? সেজন্য তাদের বুনিয়াদি প্রশিক্ষণ বা তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা-এসব কারিগরি ক্ষেত্রে যাতে তারা আরও প্রশিক্ষণ নিতে পারে সেই সুযোগ সৃষ্টি এবং তাদের উৎসাহিত করা দরকার। তাতে মাদরাসায় পড়ুয়াদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে দেশ মাদরাসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থানে ভেঙে দিয়েছে মন্তব্য করে ড. এম এ কাইয়ুম বলেন, দেশে বিশেষ করে মাদরাসা শিক্ষার হার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ এ দেশের মানুষ ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে। মানুষের মনে ধর্মের ভীতি জাগ্রত করে সঠিক পথে পরিচালিত করতে হলে ইমাম-ওলামাদের পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আজকের এই শিক্ষার্থীরাই হবে আগামীদিনের আলেম-ওলামা।


অনুষ্ঠানে এসময় উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-মণ্ডলী, শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম ৩৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন।

স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   ধর্মীয় শিক্ষা   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close