বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিপিএলের নিলাম ২৩ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী মৌসুমে ড্রাফটের পরিবর্তে খেলোয়াড়দের নিলাম হবে। এই প্রথম নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হবে।

আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঁচ ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স টুর্নামেন্টের আগামী আসরে অংশ নেবে।

এক বিবৃতিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ‘বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক আয়োজিত, এ বছরের নিলাম একটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা সূচনা করবে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি মানদণ্ডের সাথে বিপিএলকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি পুনর্গঠিত এবং স্বচ্ছ নিলাম প্রক্রিয়া চালু করবে।’

খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতিতে নির্দিষ্ট অর্থে একজন খেলোয়াড়কে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু নিলাম পদ্ধতি একজন নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য দলে নিতে বিড করে ফ্র্যাঞ্চাইজি।

সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ছয়টি স্থানীয় খেলোয়াড়ের বিভাগে ফ্র্যাঞ্চাইজি বিড ৫০ হাজার থেকে টাকা থেকে ৫ লাখ টাকা এবং পাঁচটি বিদেশী বিভাগে ১ হাজার ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হবে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ জন স্থানীয় খেলোয়াড় এবং কমপক্ষে দু’জন বিদেশী খেলোয়াড় নিয়োগ করতে হবে। দলগুলি নিলামের আগে বিভাগ এ বা বি থেকে সরাসরি দু’জন স্থানীয় খেলোয়াড়কে দলে নিতে পারবে।

স্থানীয় খেলোয়াড়দের জন্য ৪.৫ কোটি টাকা (দু’টি সরাসরি সাইনিং বাদে), যেখানে বিদেশী খেলোয়াড়দের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার (সরাসরি স্বাক্ষর সহ) নির্ধারণ করা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে, ফ্র্যাঞ্চাইজিগুলি টুর্নামেন্ট চলাকালীন বিদেশী খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে। দলগুলি প্লেয়িং ইলেভেনে সর্বনিম্ন দু’জন এবং সর্বোচ্চ চারজন বিদেশী খেলোয়াড় রাখতে পারবে।

উল্লেখ্য, এর আগে ২০১২ এবং ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর নয় আসরে খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতি অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিপিএল   নিলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close