প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ AM

সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে থাকার কারণে পাকিস্তান ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানা ধার্য হয়।
আইসিসির কোড অব কনডাক্টের ২.২২ ধারায় বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল নির্দিষ্ট ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ক্রিকেটারকে ম্যাচ ফি'র ৫ শতাংশ করে জরিমানা করা হবে। পাকিস্তানের ৪ ওভারের দেরি অনুযায়ী মোট ২০ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আলি নাকভি এই সিদ্ধান্ত দেন। পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি দোষ স্বীকার করে শাস্তি গ্রহণ করেছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
পাকিস্তান প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে। রাওয়ালপিন্ডিতে বোমা হামলার কারণে সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে; দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৪ নভেম্বর)।