বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে দিনাজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি নেতা বৃন্দ।

সভায় ঠিক করা হয়েছে, একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি বড় সভার আয়োজনও করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ার খালি রাখা হয়, যা খালেদা জিয়ার সম্মানসূচক হিসেবে ধরা হয়।

ডা. জাহিদ হোসেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণার প্রশংসা করেন। তিনি বলেন, এটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং দেশের অর্থ ও সময় বাঁচাবে। তবে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এ নিয়ে অসদু্যাচরণ করছে।

তিনি ভোটারদের কাছে পৌঁছানোর গুরুত্বও উল্লেখ করেন, বিশেষ করে তরুণ ভোটারদের ওপর জোর দেন। তাঁর মতে, তরুণ ভোটাররা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেননি; শুধু আন্দোলন ও সংগ্রামের নেতৃত্ব দেখেছেন। তাই নেতাকর্মীদের আচরণ, কথা ও কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ভালোবাসা অর্জন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   নির্বাচনী প্রচারণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close