বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুনে বাতিল হচ্ছে ৬ ধরনের দলিল, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করতে সরকার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে ছয় ধরনের দলিল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

মন্ত্রণালয়ের এক শীর্ষসূত্র জানিয়েছেন, জালিয়াতি, প্রতারণা বা আইনি ত্রুটিপূর্ণ দলিলগুলো আর বৈধ বিবেচিত হবে না। এরপর জুলাই ২০২৬ থেকে সারাদেশে ‘ডিজিটাল ভূমিজরি বিডিএস’ (BDLand System) কার্যকর করা হবে। এতে শুধুমাত্র যাচাইকৃত ও বৈধ দলিলগুলো অনলাইনে সংরক্ষিত থাকবে।

বাতিল হতে যাওয়া ৬ ধরনের দলিল:

১. হেবা দলিল: অসুস্থ বা অক্ষম ব্যক্তি ব্যবহার করে বা প্রতারণার মাধ্যমে তৈরি হেবা দলিল অবৈধ হবে।

২. ওসিয়তনামা দলিল: শরীয়াহ ও আইনের নিয়ম অমান্য করে সম্পত্তি ওয়াশিশ বহির্ভূত কারো নামে ওসিয়ত করা দলিল বাতিল হবে।

৩. রেজিস্ট্রেশনবিহীন দলিল: নিবন্ধন ছাড়া মালিকানা দাবি করা দলিলও অবৈধ হবে।

৪. জাল দলিল: জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে তৈরি দলিল শনাক্ত করে বাতিল করা হবে এবং এর মাধ্যমে অর্জিত মালিকানাও বাতিল হবে।

৫. ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল: রাজনৈতিক প্রভাব বা অনৈতিক উপায়ে জমি দখল করে তৈরি দলিলও বাতিল হবে।

৬. অংশের চেয়ে বেশি বিক্রিত দলিল: যৌথ বা পারিবারিক সম্পত্তিতে নিজের অংশের বেশি জমি বিক্রি করা দলিলও বাতিল হবে; আদালতের মাধ্যমে প্রকৃত ওয়ারিশদের অংশ ফেরত দেওয়া হবে।

ভূমি বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে চলে আসা জমি জালিয়াতি, দ্বৈত দলিল ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। মন্ত্রণালয় জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করা হবে এবং জুলাই থেকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ভূমি রেকর্ড ও দলিল ব্যবস্থাপনা শুরু হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দলিল   বাতিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close