বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ AM
মিজ্ তাসলিমা আক্তার

মিজ্ তাসলিমা আক্তার

বরগুনার ইতিহাসে এই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম এক প্রজ্ঞাপনে এই আদেশ দেন।

আদেশে মোট ১৪ জেলায় জেলা প্রশাসক হিসেবে নতুন পদায়ন করা হয়েছে। এর মধ্যে মিজ্ তাসলিমা আক্তার (১৬৬১৮) বিসিএসকে বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

১৯৭১ স্বাধীনতা লাভের পর বরগুনা জেলায় এখন পর্যন্ত কতজন জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করেছেন তার সঠিক সংখ্যাটি পাওয়া যায়নি। তবে বরগুনা জেলা ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। তাই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ মূলত ১৯৮৪ সাল থেকে শুরু হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম নারী জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে তাকে।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তন এলো বরগুনার জেলা প্রশাসকের পদে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তাসলিমা আক্তার। দায়িত্ব নেওয়ার আগেই চলে যেতে হয়েছে মাত্র পাঁচ দিন আগে পদায়ন করা জেলা প্রশাসক সন্দীপ কুমার সিংহকে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু পাঁচ দিনের মাথায় আবারও বদল এলো সেই পদে।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close