প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ AM

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেরিনার্স রোডের চামড়ার গুদাম ও ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুকক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা। এসময় সন্দেহজনক গাড়িটিকে থামতে ইঙ্গিত দিলে চালক কিছুটা সামনে গিয়ে দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, সড়কে তীব্র যানজটের কারণে চালককে সঙ্গে সঙ্গে ধরা সম্ভব হয়নি। পরে গাড়িটি জব্দ করে তল্লাশি চালালে ব্রেক-ঢালার ভেতরে লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ব্যাগে থাকা দশটি বড় প্যাকেটে প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা ছিল।
গাড়ির চালকসহ এই মাদক কারবারের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তে তৎপরতা চলছে বলেও জানান তিনি।