বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মীরসরাইয়ে বিএনপির মহাসমাবেশ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:১৪ AM

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মীরসরাই স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

সমাবেশে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

বক্তব্য দেন লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সমাজসেবক ড. কামাল উদ্দিন, নূর হোসেন চেয়ারম্যান, সালাহ উদ্দিন চেয়ারম্যান, ওমর শরিফ, মাঈন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জাহেদ হাসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম পারভেজ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সিপাহি–জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

নেতারা আরও বলেন, মীরসরাইয়ে আন্দোলন–সংগ্রামে সব সময় জনগণের পাশে ছিলেন নুরুল আমিন চেয়ারম্যান। আগামী নির্বাচনে জনগণ আবারও তাঁর পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close