বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শেষ মুহূর্তে নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রীতি ম্যাচে সফরকারী নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ। ম্যাচে ১-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। এতে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে গোল হজম করেছিল বাংলাদেশ। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে শমিত সোমকে মাঠে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষদিকে হামজা চৌধুরীকে তুলে নেন কোচ। এরপরই ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্থ করেন নেপালের অনন্ত তামাং। এতে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   ড্র   করলো   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close