বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
যত দ্রুত নির্বাচিত সরকার আসবে দেশের ততই মঙ্গল: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত নির্বাচিত সরকার আসবে দেশের ততই মঙ্গল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এ বৈঠকের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জাতি হিসেবে বরাবর গণতন্ত্রের জন্য লড়েছি, সংগ্রাম করেছি এবং প্রাণ দিয়েছি, কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাইনি। পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত গণতন্ত্র বারবার ব্যাহত ও হরণ হয়েছে। 

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আমাদের প্রধান দায়িত্ব হবে— আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করব।

তিনি আরও বলেন, এখন যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব। এখানে অনেকেই হতাশার কথা বলেছেন। কিন্তু আমি হতাশার কিছু দেখি না।

‘বিএনপি সংস্কারের পক্ষে নয়’—এমন বক্তব্যের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের সমস্ত যে উদ্যোগ এবং যে কাজ, এর শুরুটা বিএনপি করেছে। এখন সবাই কি সব বিষয়ে একমত হবে? যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেই আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু এখানেও দুটি মত থাকতে পারে। কিন্তু মূল কথাটা হচ্ছে, অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের একটা পার্লামেন্ট করতে হবে। সেই পার্লামেন্ট জনগণের যে অমীমাংসিত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুনির্দিষ্ট একটা পথ বাতলে দিতে পারবে। কারণ রাষ্ট্রের মালিক জনগণ।

এসময় বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল—আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা রক্ষায় সর্বস্তরের জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা।

বৈঠকে বক্তারা বলেন, জাতীয় ঐক্য নষ্ট করার জন্য অতীতে নানা কৌশল অবলম্বন করা হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগই রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   নির্বাচিত   সরকার   মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close