সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
নাগেশ্বরীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) বেলা ১১ টায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজা, দয়াময়ী পাইলট একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানসহ অনেকে। 

প্রতিযোগিতায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রানার-আপ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অহনা সেন চৈতী। 

পরে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  আন্তঃস্কুল   বিতর্ক   প্রতিযোগিতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close