বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
লকডাউনে প্রভাব পড়েনি আখাউড়ায়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনজীবনে প্রভাব কোনো প্রকার পড়েনি। এই কর্মসূচিকে ঘিরে নাশকতা রোধে রেলপথসহ অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল বেশ তৎপর।  

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিন দেখা যায়, সকাল থেকে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ জংশন স্টেশনে যাত্রাবিরতিতে থাকা প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। তাছাড়া পৌর শহরসহ উপজেলার সব কয়টি সড়কে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিন উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন বেশ তৎপর। এসময় তারা কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন। এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর কিছু ঘটেনি।

সিএনজি চালক মো. বাবুল মিয়া বলেন, “লকডাউনকে ঘিরে সড়কে কোনো শঙ্কা নেই। সকাল থেকেই অন্যান্য দিনের মতো সকল প্রকার যানবাহন স্বাভাবিক ভাবেই চলাচল করছে।”

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো. নুরুন্নবী বলেন, “লকডাউনে এখানে কোন প্রভাব পড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, “রেলপথে নাশকতা রোধে আমরা খুব সতর্ক অবস্থানে রয়েছি। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটাতে চায় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  লকডাউন   আখাউড়ায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close