বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কুড়িগ্রামে সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৩:৫০ PM

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন, গবাদি পশুসহ সর্বমোট ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদারর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

বিজিবি আরো জানায়, টহল দল নিয়মিত সীমান্তে টহল পরিচালনা করছে; যাতে কোনো অপরাধচক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জাল নোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সাথে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সাথে জাল নোটসহ যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   সীমান্ত   ভারতী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close