প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, “আমরা প্রায়ই শুনতাম, আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দিতে পারে ইত্যাদি। এটা খুব শুনতে হতো। তবে বাস্তবে তাদের কোনো হ্যাডম নেই। আমি সব সময় এ বিষয়টি চ্যালেঞ্জ করেছি।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে। কিন্তু কিচ্ছু হয়নি। এক এগারোর সময় শেখ হাসিনাকে ধরে নিয়ে গেছে, কিচ্ছু হয়নি। যা-ই হোক, আওয়ামী লীগের আসলে ওই শক্তি নাই।’
তিনি বলেন, এখনকার আওয়ামী লীগের কিছুই নাই। এটি একটি মাস্তান সংগঠন, মাফিয়া ও ডাকাতের দল। তার ওই নৈতিক শক্তিই থাকে না যে অ্যাকটিভ কোনো রাজনীতি করবে, মুভমেন্ট করবে।
তবে চোরাগোপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে, তার সঙ্গে ভারতের এজেন্টরা আছে, র কাজ করছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, তবে এটার মাধ্যমে তারা দেখাতে পারল যে এই প্রথম তারা কিছু করতে পারছে। আগুন লাগানো হোক, বোমা ফাটানো হোক—তাতে যেটা হয় আওয়ামী লীগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আওয়ামী লীগ বেঁচে আছে। এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে।
তিনি বলেন, “আমার মনে হয়, সরকারও প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে।
সরকারের উচিত ছিল অভ্যন্তরে ব্যবস্থা নেওয়া এবং বাইরে অল্প কথায় জানানো যে আমরা সব সময়ের মতো নিরাপত্তা বিষয়ে সতর্ক আছি। কিন্তু ‘আওয়ামী লীগের জন্য এটা করছি, ওটা করছি’ এর মতো বার্তা দিয়ে আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ