বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি হলো আওয়ামী লীগের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

রিজভী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ছিল এমন একটি রাজনৈতিক দল, যারা মানুষ শ্বাসরুদ্ধ করে ক্ষমতা জোরপূর্বক ধরে রেখেছিল। তারা ব্যাংকগুলো শূন্য করেছে, বড় প্রকল্পের নামে অর্থ পাচার করেছে এবং সেই লোভে আবার লকডাউনের নামে কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। আর তার জন্য তারা আগুন লাগাচ্ছে এবং মানুষ পুড়িয়ে মারছে। এটা তাদের সংস্কৃতির অংশ।”

তিনি আরও বলেন, বিএনপি শিক্ষা গ্রহণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। রিজভী বলেন, “তাদের শিক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করা হয়নি; সবসময় স্বাভাবিক ভাষায় বক্তব্য প্রদান করা হয়েছে।”

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালেও এ ধরনের নাশকতা ও সহিংসতা চালিয়ে গেছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  আগুন   মানুষ   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close