প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ AM

সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন।
বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা গোপনীয়তা বজায় রেখেছেন।
অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, হাসান মাসুদ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছু দিন সময় লাগতে পারে।
হাসান মাসুদ টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। একের পর এক হিট নাটকে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।
তবে হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার অসুস্থতায় ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছেন।