প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:৪৯ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছিল। সেই অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের বাজারে বিক্রি হবে সোনা।
সোনার নতুন দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রূপার দাম অপরিবর্তিত:
২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা