সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
দীর্ঘ আট মাস পর মসজিদুল হারামে ইমামতিতে ফিরলেন শাইখ ড. ফয়সাল
ধর্ম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ আট মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আবারও মসজিদুল হারামে ইমামতি শুরু করতে যাচ্ছেন ইমাম শাইখ ড. ফয়সাল বিন জামিল আল গাজ্জাওয়ি। অসুস্থতার কারণে তিনি গত কয়েক মাস ধরে ইমামতির দায়িত্ব পালন করতে পারেননি।

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ ফয়সাল আল গাজ্জাওয়ি শুক্রবার আসরের নামাজ থেকে শুরু করে শনিবার পর্যন্ত ইমামতি করবেন। এই সময় তিনি মুসল্লিদের ইমামতি করে কুরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনাবেন।

শাইখ ড. ফয়সাল আল গাজ্জাওয়ি মসজিদুল হারামের সিনিয়র ইমামদের একজন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে কুরআনের তেলাওয়াত বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে।

ইমাম গাজ্জাওয়ির অসুস্থতার সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছিলেন। পুনরায় ইমামতি শুরু করার খবর মুসলমানদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

সূত্র: প্রেসিডেন্সি অব দ্য টু হোলি মাসকস, সৌদি গেজেট, আরব নিউজ।



স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  শাইখ ড. ফয়সাল   মসজিদুল হারাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close