
সংগৃহীত ছবি
চিরসবুজ লবঙ্গগাছের ফুলের কুঁড়ি থেকেই পাওয়া যায় সুগন্ধি মসলা লবঙ্গ। এতে থাকা ‘ইউজেনল’ নামক উপাদানই লবঙ্গকে বিশেষ ঘ্রাণ ও ঔষধি গুণ দেয়। সর্দি-কাশি উপশমের পাশাপাশি এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। দাঁত ও মাড়ির সুস্থতাতেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রতিদিন সকাল ও রাতে ২-৩টি লবঙ্গ চিবিয়ে খেলে পাওয়া যায় নানা উপকার;
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে:
লবঙ্গের ‘নাইজেরিসিন’ উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে।
২. সাইনাসের সমস্যা:
সাইনাসজনিত মাথাব্যথা ও বুকের ব্যথায় লবঙ্গ তেল কার্যকর। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি–ইনফ্ল্যামেটরি গুণ দাঁতের ব্যথাতেও উপশম দেয়।
৩. দাঁত ও মাড়ির যত্নে:
লবঙ্গ দাঁতের ব্যথা ও মাড়ির ক্ষয় রোধ করে। লবঙ্গ পানিতে কুলকুচি করলে মুখের ব্যথা ও প্রদাহ কমে যায়।
৪. আলসার প্রতিরোধে:
লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সহায়তা করে, যা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। নিয়মিত দুটি করে লবঙ্গ খেলে আলসারের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
৫. সর্দি–কাশি ও ঠান্ডা লাগায়:
লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা মুখে রেখে চুষলে সর্দি, কফ, গলা ব্যথা, হাঁপানি ও শ্বাসকষ্টে উপকার পাওয়া যায়।
৬. মানসিক চাপ কমায়:
লবঙ্গের ঘ্রাণ মস্তিষ্ককে প্রশমিত করে। এক টুকরো লবঙ্গ চুষে খেলে বা লবঙ্গ চা পান করলে স্ট্রেস অনেকটাই হ্রাস পায়।
৭. হজমে সহায়ক:
লবঙ্গ হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ফলে খাবার দ্রুত হজম হয়।
৮. শ্বাসকষ্ট উপশমে:
লবঙ্গ চিবানো বা লবঙ্গ ফোটানো পানির বাষ্প গ্রহণে হাঁপানি ও শ্বাসকষ্টে আরাম মেলে।
৯. ক্যানসার প্রতিরোধে:
গবেষণায় দেখা গেছে, নিয়মিত লবঙ্গ সেবনে ক্যানসারের কোষ বৃদ্ধি ধীর হয়। বিশেষ করে স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করে।
সতর্কতা:
রক্তে শর্করার মাত্রা কম এমন ব্যক্তিদের লবঙ্গ বেশি খাওয়া ঠিক নয়, কারণ এতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। যাদের অ্যালার্জির প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে লবঙ্গ সেবনে ত্বকে র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।