বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোস্ট গার্ডের টানা ৪ দিনের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:২১ AM

খুলনার রূপসায় কোস্ট গার্ডের টানা ৪ দিনের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার ১২ নভেম্বর  রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার রাত ১১ টায় খুলনা রুপসা ঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটের পন্তুনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত ২ জন ব্যক্তি রুপসা নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় সূত্রে উক্ত বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রূপসা হতে একটি ডুবুরিসহ উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দল চলমান ৪ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ ১২ নভেম্বর ২০২৫ বুধবার দুপুর ২ টায় রুপসা রেল ব্রীজ এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ যাত্রী মহিদুল হক মিঠু (৪০) এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে রূপসা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এখনো নিখোঁজ অপর যাত্রীর উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  রূপসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close