সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:১৫ AM

গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে স্থানীয় জনতা আটক করেছে। পরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০টায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে স্থানীয়রা ওই তিন নেতাকে আটক করেন। আটককৃতরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক রাসেল (৩৫)।


আটকের সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।


জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা তাদের পেট্রোল বোমাসহ হাতেনাতে ধরেছে। খবর পেয়ে আমরা তাদের আটক করেছি এবং বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:   পেট্রোল বোমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close