বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘দে, চল চল’ বলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:২৪ AM

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর শহরের সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করেন এবং দ্রুত সরে যান। ওই সময় পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, “দে”, এরপর প্রথম ব্যক্তি আগুন নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গেই আরেকজন বলেন, “চল চল।” এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে লেখেন, “বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধবিরোধী জুলাই স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেব না।”


এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, “আমরা ঘটনাটির খবর পেয়েছি এবং দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। তবে সেখানে আগুন বা কোনো পোড়া অংশের নমুনা পাইনি। বিষয়টি অন্য কোথাও ঘটেছে কি না, তা যাচাই করা হচ্ছে।”


ওসি আরও বলেন, “যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close