বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:১০ AM

বরগুনার বেতাগীতে বুধবার সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী বেতাগী আঞ্চলিক মহাসড়কে বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বেতাগী পৌর শহরের বেলিব্রিজ সংলগ্ন এলাকা, বেতাগী কচুয়া ফেরিঘাট সংলগ্ন দুর্জয় বেতাগী এলাকা এবং চান্দখালী মহাসড়ক মোড়ে বুধবার রাত ৮টার দিকে তারা এই বিক্ষোভ শুরু করে।


প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ক্ষুব্ধ ছাত্রলীগের কিছু সাবেক কর্মী মহাসড়কে অবস্থান নেয়। তারা টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে, যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ কর্মীরা পালিয়ে যায়। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, “বুধবার সন্ধ্যার পরে কিছু যুবক হঠাৎ মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”


এদিকে সাধারণ মানুষ ও যাত্রীরা এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন। অবরোধ চলাকালে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবু এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close