| শিরোনাম: |

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অনুমতি দিয়েছে।
অনুমোদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে—চাল, গম, পিঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরবরাহকারী বা ক্রেতার ঋণব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিনের মেয়াদে এই পণ্যগুলো বাণিজ্যিকভাবে আমদানি করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা পূর্বাবস্থায় অপরিবর্তিত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ