বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাটখিলে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম

নোয়াখালী চাটখিলে রফিকুজ্জামান (মাসুদ রানা) নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। রফিকুজ্জামান দৈনিক ঢাকা প্রতিদিনের চাটখিলের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।

জানা যায়, গত ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ সময় স্থানীয় বিএনপি ও জামায়েতের নেতাকর্মীরা, শোডাউন কারী দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় চাটখিল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলায় হয়। এ মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাংবাদিক রফিকুজ্জামান (মাসুদ রানা) কে আসামী করা হয়।

রফিকুজ্জামান (মাসুদ রানা) চাটখিল প্রেসক্লাবের সাথে জড়িত থাকায়, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বরাবর লিখিত আবেদন করেন।

এ সময় পুলিশ সুপার নিশ্চিত করেন, সাংবাদিকদের যেন হয়রানি বা গ্রেফতার না করা হয়, সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। 

সাংবাদিক রফিকুজ্জামান মাসুদ রানাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, বাংলাদেশ সাংবাদিক সমিতির চাটখিল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার। এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছেন।



স্বদেশ প্রতিদিন/ এমএস  


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   সাংবাদিক   আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close