বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পানগুছি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার, ১২ বছরে ৩০ যাত্রীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম
পানগুছি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার, ১২ বছরে ৩০ যাত্রীর মৃত্যু

পানগুছি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার, ১২ বছরে ৩০ যাত্রীর মৃত্যু

বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের বিশাল নদীতে এখনো নির্মাণ করা হয়নি কোনো সেতু। মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের অংশ এই নদীতে একটি মাত্র সেতুর অভাবে জনদুর্ভোগের শেষ নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার প্রায় ৫ লাখ মানুষকে ইঞ্জিনচালিত ছোট খেয়া ট্রলারে করে পানগুছি নদী পারাপার করতে হচ্ছে। এই অবস্থায় গত ১২ বছরে নদী পারাপারের সময় প্রাণ হারিয়েছেন ৩০ যাত্রী।

বাগেরহাট সড়ক বিভাগ জানায়, জনগুরুত্বপূর্ণ পানগুছি সেতু নির্মাণ প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। তবে অর্থ বরাদ্দ না থাকায় এখনো দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি।

পানগুছি নদীর খেয়া ট্রলারে পারাপার করা যাত্রী ইব্রাহীম হোসেন, শঙ্কর চন্দ্র সাহা, ইলিয়াস শিকদার ও বিলকিস আক্তার জানান, সুন্দরবনের শরণখোলা দেখতে আসা পর্যটকসহ মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার লাখো মানুষকে অফিস-আদালত, চাকরি, স্কুল-কলেজে যেতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পানগুছি নদী পার হতে হয়।

প্রতিটি খেয়া ট্রলারে মাত্র ৩০ জন যাত্রী পারাপারের নির্দেশনা থাকলেও মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের প্রবল স্রোতের মধ্যে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার চলাচল করছে। ট্রলার মালিকদের উদাসীনতায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এভাবে গত ১২ বছরে পানগুছি নদী পার হতে গিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ১৮ মার্চ সকালে শতাধিক যাত্রী বোঝাই একটি খেয়া ট্রলার ডুবে ৫ শিশু, ৯ নারী ও ৫ পুরুষসহ ১৯ জনের মৃত্যু হয়।

প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে ট্রলার চলাচল করলেও দেখার কেউ নেই বলে অভিযোগ যাত্রীদের। তাঁরা দ্রুত পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবি জানান।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, “জনগুরুত্বপূর্ণ পানগুছি সেতু নির্মাণ প্রকল্পটি ২০২১ সালের একনেক সভায় অনুমোদিত হয়। ২০২১-২২ অর্থবছরে এটি এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন অর্থ বরাদ্দের ছাড়পত্র পেলেই দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা সম্ভব।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close