সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      
নাটোরে লকডাউন প্রতিহত ও মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম

নাটোরের লালপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত রাজন সমর্থক ও বিএনপির একাংশ।

বুধবার (১২ নভেম্বর) ৭টায় লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে রাজশাহী-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব। 

মিছিলে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ দমন করতে “লোকডাউন নাটক” সাজানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন অতি সত্বর বাতিল করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/ এমএস  


আরও সংবাদ   বিষয়:  নাটোর   মশাল   মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close