বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
পঞ্চগড়ে জামায়াতে যোগদান করলো বিএনপির ৩২ নেতাকর্মী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৮:৩৫ PM

পঞ্চগড় সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ বিএনপির ৩২ জন যুবক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক ওই নেতার নাম সাইফুল ইসলাম। তিনি হাড়িভাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে হাড়িভাসা স্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সাধারণ সভায় সাইফুলসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের শূরা সদস্য সাইয়েদ নূর-ই-আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।

নবযোগদানকারীরা জানান, বর্তমান রাজনীতিতে দলীয় আদর্শ ও জনস্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চলছে। ইসলামী আদর্শভিত্তিক শৃঙ্খলাবদ্ধ রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা জামায়াতে যোগ দিয়েছেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে। জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   বিএনপি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close