বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির তিস্তা রক্ষা কর্মসূচিকে আ.লীগের মশালমিছিল বলে প্রচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও অনলাইনে দলটির পক্ষে প্রচার থেমে নেই। তার মধ্যে পুরোনো কর্মসূচির ভিডিও নতুন দাবি করে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিন্ন ধরনের কর্মসূচিকেও আওয়ামী লীগের বলে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর নজিরও দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। 

এর মধ্যে ৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে অসংখ্য মানুষ মশাল হাতে সমবেত হয়েছেন। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, আরেকটি যুদ্ধ হবে, স্বাধীন হবে মাতৃভূমি বাংলাদেশ। ১৩ তারিখ লকডাউন সফল করতে ঢাকার পথে রওনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা আপা।

ভিডিওটি ঘিরে অনেকেই দাবি করছেন, এটি আওয়ামী লীগের ডাকে আসন্ন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীমুখী মশালমিছিলের দৃশ্য।



কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলের নয়; বরং গত অক্টোবর মাসে তিস্তা নদী রক্ষার দাবিতে বিএনপির আয়োজনে তিস্তাপাড়ের মানুষদের মশাল হাতে আন্দোলনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দ্য ডেইলি স্টার বাংলার ওয়েবসাইটে গত ১৬ অক্টোবর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরের মানুষ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।


উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর উভয় তীরে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন তিস্তাপাড়ের মানুষ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তাপাড়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মশাল হাতে একযোগে স্লোগান দেন ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’।

সুতরাং এই মশাল সমাবেশ আসলে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ, যার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবিটি একদম ঠিক নয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তিস্তা রক্ষা   আ.লীগের   প্রচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close