সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট-আখাউড়া রেলপথে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালানো হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নম্বর পিলারের পাশ দিয়ে যাওয়ার সময় রেলওয়ে কর্মকর্তারা রেললাইনের ওপর স্লিপারটি দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়।

পরে রেললাইনের ওপর থেকে স্লিপার সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close