বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই মিথিলা কে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিংয়ে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তবে মডেল হিসেবে সুপরিচিত হলেও ২০১৯ সালের ডিসেম্বরে ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান মিথিলা। শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়; প্রায়ই তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায়।


শোবিজ অঙ্গনের বাইরে ব্যক্তিজীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনায় এসেছেন। বিলাসী জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।


অতীতের আলোচনা-সমালোচনা ছাপিয়ে মিথিলা এখন নতুন করে খবরের শিরোনামে। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর, গেল অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন।


বর্তমানে থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন মিথিলা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে তিনি ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য। এই অর্জনে জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়া সহ বিনোদন অঙ্গনের অনেকেই তার জন্য ভোট চেয়েছেন।


আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন, “আমি কাঁদছি, আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারে লড়াই করেছেন দেশ-বিদেশের বহু সুন্দরী প্রতিযোগীতায়। ২০১৯ সালে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একই বছর ‘মিস সুপারন্যাশনাল’ বাংলাদেশ ২০১৯-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান। ২০২০ সালেও তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন, যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালিন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার।

এদিকে দেশের  প্রতিনিধিত্ব করা এই অভিনেত্রীকে শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মিস ইউনিভার্স   বাংলাদেশ   মিথিলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close