সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সংবাদ প্রকাশের পর গোবিপ্রবির সেই উজ্জ্বল চৌধুরী বদলি
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৮:৩০ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির ভাতিজা মাহামুদুর রহমান চৌধুরী ওরফে উজ্জ্বল চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর জনপ্রশাসন শাখা থেকে বদলী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (১১ই নভেম্বর) রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তাকে বদলী করে শহীদ তিতুমীর হলে স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোন জামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য প্রদান ও কাগজপত্র দিয়ে চাকুরী নেন এই বিশ্ববিদ্যালয়ে।

এছাড়াও কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তিসহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও আছে প্রশ্ন। অভিযোগ আছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতাবলে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে ধরা পরে এ তথ্য। ফলে প্রায় ৩ লক্ষ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   গোবিপ্রবি   উজ্জ্বল   বদলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close