সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
কচুয়ায় বেইলি ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোপ গ্রামে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ভৈরব নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের নামে তিনজন ইউপি সদস্য নিম্নমানের বাঁশের সাঁকো তৈরি করে লাখ টাকার সরকারি অর্থ লোপাট করেছেন।

ভৌগোলিকভাবে দ্বীপসদৃশ ঘোপ গ্রামের তিন দিক ঘিরে রয়েছে ভৈরব নদী। গ্রামের একমাত্র সংযোগ রূপদিয়া সড়ক দিয়ে। এলাকাটিতে নদীর উপর তিনটি সেতু থাকলেও দীর্ঘদিন সেগুলো অকেজো হয়ে আছে। এর মধ্যে ছাতিয়ানতলা সংলগ্ন সেতুটি ঘোপসহ আশপাশের ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা ছিল।

দীর্ঘদিন সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয়দের চলাচলে ভোগান্তি চরমে ওঠে। এ অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বরে “ছাতিয়ানতলা-ঘোপ সংলগ্ন ভৈরব নদীর উপর একটি বেইলি ব্রিজ নির্মাণ” প্রকল্প অনুমোদন হয়, যার ব্যয় ধরা হয় ৪ লাখ ৫০ হাজার টাকা।

কিন্তু সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী ও নড়বড়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই সাঁকোতে সর্বোচ্চ ১ লাখ ২০-৩০ হাজার টাকা ব্যয় হয়েছে, অথচ পুরো প্রকল্পের বিল তোলা হয়েছে।

প্রকল্পের সভাপতি কচুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মশিয়ার রহমান ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম জানান, “সাঁকোর ব্যয় সংক্রান্ত হিসাব ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি ওয়ার্ড সভাপতি সাঈদ মোল্লা ভালো জানেন।” তবে একাধিকবার চেষ্টা করেও সাঈদ মোল্লার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, সেতু বা ব্রিজের নামে এই নিম্নমানের সাঁকো নির্মাণ জনগণের সঙ্গে প্রহসন ও সরকারি অর্থ আত্মসাতের স্পষ্ট উদাহরণ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা এলজিইডি কর্মকর্তা চৌধুরী মো. আসিফ রেজা বলেন, “৪ লাখ ৫০ হাজার টাকায় ঘোপ এলাকায় ভৈরব নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্প অনুমোদন ও সম্পূর্ণ বিল পরিশোধ হয়েছে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, “অত্র এলাকার মানুষের দুর্ভোগ দূর করতে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। বিষয়টি আমাদের নজরে আছে, দ্রুতই সরেজমিনে পরিদর্শন করা হবে।”



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  কচুয়া   বেইলি   অনিয়ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close