বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোংলায় সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই। সুজন প্রস্তাবিত সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মোংলার কানাইনগর মোড়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ কথা বলেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সুজন মোংলা উপজেলা কমিটি এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

বুধবার সকাল ৯টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব এবং প্রধান অতিথির বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলা উপজেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। 

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা আব্দুর রশিদ হাওলাদার, কাজী নজরুল ইসলাম, অসীমা সরকার, নজরুল শিকদার, মেহেদী হাসান,বৃষ্টি সরকার, মিতালী মন্ডল প্রমূখ।

এদিন বক্তারা বলেন, “নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে একটি দলনিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার চাই। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রতিটি নির্বাচন স্থগিত, বাতিল এবং পুনর্নির্বাচনের ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রদান করতে হবে।” 

প্রধান অতিথির বক্তৃতায় মো. নূর আলম শেখ বলেন, “মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা ও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে হবে। গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনসহ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজিদের কোন পদপদবি দেয়া যাবে না।”

সমাবেশে মো. নূর আলম শেখ আরো বলেন, “রাষ্ট্র কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিককে সমানভাবে দেখার নীতি গ্রহণ করতে হবে রাষ্ট্রকে। পাশাপাশি রাষ্ট্রে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা নিরসনসহ ভিন্ন মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

উল্লেখ্য, সুজন-সুশাসনের জন্য নাগরিক যাত্রা শুরু করে ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেন ফর ফেয়ার ইলেকশন’ নাম দিয়ে। ২০০৩ সালে সংগঠনটি সুশাসনের জন্য নাগরিক, সংক্ষেপে সুজন নাম ধারণ করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মোংলা   সুজন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close