সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র সেতু নির্মাণে উত্তরাঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তায় নতুন দিগন্ত খুলবে
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ হলে দেশের অর্থনীতি, আঞ্চলিক যোগাযোগ ও জাতীয় নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও স্থানীয়রা। এই সেতু শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সারাদেশের বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমানে একটি সেতুর অভাবে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের প্রায় ২০টি জেলার মধ্যে সরাসরি সড়ক সংযোগের অভাব রয়েছে। কুড়িগ্রামের চিলমারী-রৌমারী সীমান্তঘেঁষা ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মিত হলে দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন গতি, আর উত্তরাঞ্চল পাবে উন্নয়নের জোয়ার। 

দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রপাড়ের মানুষ এই সেতুর দাবিতে আন্দোলন-মানববন্ধন করে আসছে। নদীর কারণে রৌমারী ও রাজিবপুর উপজেলা এখনো জেলা শহর থেকে বিচ্ছিন্ন। কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা নৌপথ। অফিস-আদালত, চিকিৎসা বা শিক্ষার কাজে কুড়িগ্রাম শহরে যেতে হলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে, ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন।

স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মিত হলে সময় ও পথ উভয়ই কমবে, ফলে জ্বালানি তেলের ব্যবহারও কমবে এবং পরিবেশ সুরক্ষায় ভারসাম্য রক্ষা পাবে। বর্তমানে কুড়িগ্রাম শহর থেকে ঢাকা, সিলেট বা চট্টগ্রাম যেতে হয় সিরাজগঞ্জ ভায়া যমুনা সেতু পার হয়ে। ব্রহ্মপুত্র সেতু নির্মিত হলে কুড়িগ্রাম থেকে রৌমারী হয়ে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ হয়ে সিলেটের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার এবং ঢাকার সাথে দূরত্ব ১০০ কিলোমিটার কমে যাবে।

অন্যদিকে, গাইবান্ধার তিস্তা নদীর ওপর সদ্য নির্মিত মাওলানা ভাসানী সেতুটি প্রত্যাশিত সংযোগ আনতে পারেনি। তবে ব্রহ্মপুত্র সেতু হলে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে।

শিক্ষার্থী রোজিনা আক্তার বলেন, “রৌমারী থেকে কুড়িগ্রামে যেতে অনেক কষ্ট হয়। নৌপথে নারী যাত্রীদের ভোগান্তির সীমা চরমে। সেতু হলে আমাদের মতো দরিদ্র শিক্ষার্থীরা সহজে কুড়িগ্রামে এসে পড়াশোনা করতে পারবে।”

রৌমারী উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা বলেন, “অফিস-আদালতের কাজে কুড়িগ্রামে যেতে হলে একদিন আগেই যাত্রা শুরু করতে হয়। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। সেতু হলে উন্নয়নের নতুন যুগ শুরু হবে, ঢাকার ওপর চাপও কমবে।”

রৌমারী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “ব্রহ্মপুত্র সেতু হলে আন্তঃদেশীয় ও আঞ্চলিক যোগাযোগ বাড়বে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের প্রসার ঘটবে। এতে কুড়িগ্রামে শিল্প-কারখানা গড়ে কর্মসংস্থানও বাড়বে।”

রৌমারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুস সামাদ খান বলেন, “ব্রহ্মপুত্র সেতু শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় পরিবর্তন আসবে।”



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close