জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা আড়াইটায় এ চুক্তি সম্পন্ন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষে ডা. মো. ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সোহেল রানা, সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার, প্রক্টর এবং অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেড-এর সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা হ্রাসকৃত মূল্যে ডায়াগনস্টিকসহ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।