বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:০৮ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে মুম্বাইয়ের নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল গণমাধ্যমকে জানান, “গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা চলছে, রিপোর্টের অপেক্ষায় আছি।”

এর আগে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও প্রেম চোপড়াও সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। গত সোমবার (১০ নভেম্বর) ধর্মেন্দ্রর খোঁজ নিতে গোবিন্দ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান। তখন তাকে বেশ উদ্বিগ্ন দেখা যায়।

৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রার্থনা করছেন, প্রিয় তারকা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  অসুস্থ   হাসপাতাল   অভিনেতা   গোবিন্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close